সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রিচি ইউপি চেয়ারম্যান ইলিয়াছকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২নং আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছকে তার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে মিয়া মোঃ ইলিয়াছের পক্ষে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী উজ্জল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোঃ মুখলেছুর রহমান শুনানীতে অংশ গ্রহণ করেন। মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানী শেষে ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে তার চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের উপর স্থগিতাদেশ জারী করেন। ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের আদেশের কপি হবিগঞ্জের জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com