শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুরির অভিযোগে আউশপাড়ার যুবতী লেবানন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামের এক যুবতী লেবাননে গিয়ে চুরির দায়ে এখন সে দেশের কারাগারে রয়েছে। সে ওই গ্রামের আনু মিয়ার কন্যা শিল্পী আক্তার (৩০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি জীবিকার তাগিদে লেবানন যায় শিল্পী আক্তার। সে দেশে একটি বাসায় কাজ নেয়। কাজের সুবাদে ওই বাসার মালিকের বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার চুরি করে বিভিন্ন সময়ে দেশে তার পিতার নিকট পাঠায়। গত মার্চ মাসের ২০ তারিখে ওই বাসায় টাকা চুরি করার সময় মালিক তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে সে দেশের পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ কারাগারে প্রেরণ করে। এদিকে বারবার ওই মালিক যুবতীর পিতা আনু মিয়ার নিকট টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এব্যাপারে আনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা খরচ করা হয়েছে। আমার পক্ষে টাকা দেয়া সম্ভব নয়। একটি সূত্র জানায়, তার চোরাইকৃত টাকা মালিককে ফেরত না দিলে সে দেশের জেলেই যুবতীকে থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com