সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জাফর ইকবালসহ শাবির ৩৫ শিক্ষকের পদত্যাগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৪৪২ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ শিক্ষকদের সঙ্গে অসদাচারণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করেছেন ৩৫ জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালও রয়েছেন।
সোমবার সকাল সোয়া ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমানের নেতৃত্বে ওই শিক্ষকরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর থেকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর থেকে অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক থেকে অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, শাবির ৩টি ছেলে ও ২টি মেয়ে হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৩৭ পদের ৩৫ জন।
শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান বলেন, ‘আমাদের দাবি অনুযায়ী রোববার বিকেল ৫টার মধ্যে ভিসি পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’
শাবির প্রক্টর ইশফাকুল হক জানান, ৩৫ শিক্ষকের পদত্যাগপত্র পেয়েছেন। নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থ বিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন। ওই দিন ভিসির সঙ্গে কথা কাটাকাটি হলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং জিইই বিভাগের অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ শারাফ উদ্দিন বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com