মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দল-পুলিশ ব্যাপক সংঘর্ষ আহত ২০ ॥ ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুরন মুক্তির দাবীতে গতকাল দুপুরে হবিগঞ্জ শহরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ৭১ টেলিভিশনের সাংবাদিক শাকিল চৌধুরীর ক্যামেরাও ঢিলের আঘাতে ভেঙ্গে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুসলিম কোয়ার্টার এলাকায় গিয়ে পথসভা করে। পথসভার শেষ পর্যায়ে হবিগঞ্জ থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।  এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী সংঘর্ষে যোগ দিলে তা ভয়াবহ রূপ ধারণ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এর নেতাকর্মী পুলিশকে দু’দিক থেকে ঘিরে ফেলে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক সেলিম ও ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমদ এবং সদর থানার ওসি মোজাম্মেদ হকের সাথে টেলিফোনে পৃথক কথা বলে তাদেরকে সংঘর্ষ থেকে বিরত থাকার নির্দেশ দেন। ফলে উভয় পক্ষই পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com