বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে রোগী বহনকারী গাড়িতে ডাকাতি, আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে রোগী বহনকারী গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে উপজেলার বানিয়াচং-শিবপাশা সড়কের আমাজন এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ১ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের হামলায় আহত ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আবু ছালেক মিয়ার অসুস্থ অন্তঃসত্ত্বা মেয়ে রিভা আক্তারকে মা-মনির গাড়িতে করে জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তার স্বজনরা। গাড়িটি বানিয়াচং-শিবপাশা সড়কের আমাজন এলাকায় পৌছুলে একদল মুখোশধারী ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে ডাকাতি করে। এসময় রিভা আক্তারসহ তার সাথে থাকা আবুল ছালেক মিয়া ও মোশাররফকে মারধোর করে নগদ ৩০ হাজার টাকা, এক ভরি স্বর্ণাংলকার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে পৌঁছে তারা চিকিৎসা নেন।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com