শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে সরকারী রাস্তায় চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাস্তায় চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটারমাটি গ্রামের গোলাম মুহিদ চৌধুরী ও তার ছেলেরা গ্রামের একটি সরকারী রাস্তা দিয়ে চলাচল করার সময় একই গ্রামের নানু মিয়া চৌধুরী ও তার পরিবার বাধা-নিষেধ করেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নানু চৌধুরীর ছেলে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধলে উভয় পক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে কুর্শি গ্রাম থেকে লোকজন এসে গোলাম কিবরীয়া চৌধুরীর পক্ষ অবলম্বন করলে উত্তপ্ত হয়ে উঠে। এদিকে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত ফুটারমাটির নানু মিয়া চৌধুরী (৫৫), শামীনুর রহমান (২৫), গোলাম কিবরীয়া চৌধুরী (৪৫) এবং কুর্শি গ্রামের সুলেমান খান (৫৫)কে সিলেট এবং অপর আহত শরীফা বেগম চৌধুরী (৩৬), গোলাম শহীদ চৌধুরী (৮০), জাকির হোসেন চৌধুরী (২৫) এবং এমরান হোসেন চৌধুরী (২০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনার পর পর এলাকায় উভয় পক্ষের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত নানু চৌধুরী জানান, সরকারী রাস্তায় চলাচল করতে গিয়ে তারা কুর্শি থেকে ভাড়াটে লোক নিয়ে তাদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। অপর পক্ষের গোলাম কিবরিয়া চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com