শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

চৌধুরীবাজারে মাংস ব্যবসায়ীর হাতের রগ কেটে দিয়েছে দুর্র্বৃত্তরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে জাহাঙ্গীর আলম নামে এক মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হাতের রগ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার সকালে চৌধুরীবাজারের মাংসের দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের হরিপুর গ্রামের আব্দুল হকের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) দীর্ঘদিন ধরে ওই বাজারে মাংস ব্যবসা করে আসছেন। গতকাল ওই সময় রাসেল, মতিনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর রাসেল, মতিনসহ আরো ৩/৪ জন ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের দোকানে এসে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে জাহাঙ্গীর আলমের দুই হাতের কব্জির রগ কেটে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে আশংকাজনকবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com