শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে শেভরনের ডাক্তারকে চুরিকাঘাত ॥ আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা শেভরন পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসারকে চুরিকাঘাত করে গুরুতর আহত করেছে কথিপয় দূর্বৃত্ত। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলার করিমপুরে অবস্থিত বিবিয়ানা শেভরনের অর্থায়নে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার নিয়াজ মুর্শেদ চেম্বার শেষে শেরপুর যাচ্ছিলেন। পথে সিএনজি থেকে নামা মাত্র অজ্ঞাত পরিচয়ধারী দুই ব্যক্তি চুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সূত্রে জানা যায়, ডাঃ নিয়াজ মুর্শেদ বিগত এক বছর পূর্বে বিয়ে করে পরিবার নিয়ে মৌলভীবাজারের শেরপুর বসবাস করছেন। বিয়ের পর থেকে একটি মহল তাকে বিভিন্ন সময় হুমকী দিয়ে আসছে। এর কিছুদিন পূর্বেও ক্লিনিক শেষে বাসায় ফেরার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতকারীরা আক্রমন করলে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। গুরুতর আহত মেডিকেল অফিসার নিয়াজ মুর্শেদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি পালপাড়া গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com