বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে বাউসা ইউপি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে ॥ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউপি অফিসের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় দায়িত্ব অর্পন অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশু, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান-৩ নুরুন্নাহার বেগম, ইউপি সদস্য মতিউর রহমান কঠন, আব্দুল মন্নান, মোঃ সাইফুর রহমান, মোঃ আব্দুল ছুবান, মরিয়ম বেগম, নাসিমা বেগম, রহমত আলী, লোকমান উদ্দিন, শেখ তোফায়েল আহমদ, মা-মনির প্রজেক্ট অফিসার লাইলী বেগম, ব্র্যাক ওয়াশের মুন্নু মিয়া, শেখ নাসির উদ্দিন, ফরুখ মিয়া, গিয়াস উদ্দিন ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফখরুল ইসলাম, নয়ন দাশ ও প্রফুল্ল সরকার প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুর রহমান ব্যক্তিগত সফরে আমেরিকা যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশুকে দায়িত্ব প্রদান করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু তার দায়িত্ব চলাকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com