শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রিভিউ খারিজ করে ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে হবিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল সকালে রায় ঘোষণার পর জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা মোশাহীদ আলীর নেতৃত্বে তাৎক্ষনিক এ মিছিল বের করা হয়। মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সল, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা সেক্রেটারী ও জেলা জামায়াত নেতা কাজী আব্দুর রউফ বাহার, জেলা এইচআরডি সম্পাদক মু: হাবীবুর রহমান খান, জেলা দপ্তর সম্পাদক মু: শামছুদ্দোহা, জেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্র কল্যাণ সম্পাদক মু: সাইফুল ইসলাম, শহর সভাপতি মোস্তফা কামাল, কলেজ সভাপতি মস্তুফা আল হোসাইন, সদর থানা সভাপতি আজহারুল ইসলাম, পলিটেকনিক সভাপতি আব্দুস সালাম, শিবির নেতা আজহারুল ইসলাম মোয়াজ, শাজাহান মিয়া, জামায়াত নেতা আব্দুল জলিল, মাওলানা আব্দুল্লাহ প্রমূখ। মিছিল শেষে জেলা সেক্রেটারী মাওলানা মোশাহীদ আলী রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় মঙ্গল ও বুধবার সর্বাত্মক হরতাল পালনের জন্য জেলাবাসীকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com