মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষক আব্দুর রউফ নিহত ॥ মহাসড়ক অবরোধ ॥ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ॥ গাড়িতে আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৮১৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ স্কুল ছুটি দিয়ে বাড়ি ফেরা হলনা মাওলানা শিক্ষক আব্দুর রউফ (৫০) এর। লাশ IMG-20150330-WA0001 copyহয়েই তাকে পরিবার পরিজনের কাছে যেতে হয়েছে। পথিমধ্যে একটি ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিয়েছে। তিনি নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর 10995592_962254973804983_7971453812549309012_n copyউচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকার বিক্ষুুব্ধ ছাত্র ছাত্রী ও এলাকাবাসী প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা গেছে, ওই শিক্ষক আব্দুর রউফ সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার সাথে সাথে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষক নিহতের ঘটনায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com