রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সোনাপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। আহত দু’জনকে গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের খতিব উল্লা ও জানু মিয়া পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের যৌথ একটি পুকুরের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। বিরোধটি মিমাংসার স্বার্থে স্থানীয় মুরুব্বীরা ৩ বছর খতিব আলী ও ৩ বছর জানু মিয়া ফিসিং সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ৩ বছর খতিব আলী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। গতকাল শনিবার সকালে খতিব আলী ওই পুকুরে মাছ ধরতে গেলে জানু মিয়া বাধা দেন। এনিয়ে বাদানুবাদের এক পর্যায়ে জানু মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে খতিব আলী (৩৪) ও একই গ্রামের ইলিয়াছ আলীর ছেলে কিজির আলী (২৩) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com