শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নকল সোনাকারবারীর সাথে এলাকাবাসির সংঘর্ষে আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় নকল সোনা ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। অনেক চেষ্টা করেও তাদেরকে দমন করা যাচ্ছে না। তাদের নেটওয়ার্ক এতই শক্তিশালী এব্যাপারে কেউ প্রতিবাদ করলে তার উপর উল্টো হামলাসহ মামলার ভয় দেখায়। গতকাল শুক্রবার রাত ৭টায় নকল সোনা কারবারীর সদস্য জাহাঙ্গীরের সাথে শামীম নামের এক যুবকের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সোনাকারবারীরা একত্রিত হয়ে শামীমের উপর হামলা চালায়। এ ঘটনা নিয়ে এলাকাবাসির সাথে নকল সোনাকারবারীদের সংঘর্ষ হয়। এতে সিরাজ (২৫), জাহাঙ্গীর (২৮) ও প্রতিবাদকারী শামীম আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com