শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক’র জামাই পরিচয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক’র ভাইজির জামাই পরিচয় দিয়ে প্রতারণা করে যাচ্ছেন। মানুষকে চাকুরি ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মাউশি থেকে এমপিও ছাড় করিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে কর্মরত ৬জন শিক্ষক গতকাল বৃহস্পতিবার  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেছেন। এ ছাড়াও জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন। অভিযোগকারী শিক্ষকরা হলেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহীনুর রহমান, মাহবুব আলম, মোঃ সেলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম আহমেদ, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল চন্দ্র। যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে, তিনি হলেন, বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার হাতুড়া বাড়ী গ্রামের আরু মিয়ার ছেলে সফিকুল ইসলাম। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক (গণিত) হিসাবে কর্মরত রয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকার সুবাধে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নিজেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের ভাইজির জামাই বলে পরিচয় দিয়ে আসছেন। এ কারণে তিনি উক্ত প্রতিষ্টান সহ অন্যান্য প্রতিষ্টানে বেশ দাপটের সাথেই চলে আসছেন। সম্প্রতি তিনি প্রচার করেন চাকুরে সহ সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মাউশি থেকে এমপিও ছাড় করিয়ে দিতে পারবেন। এ খবর এলাকায় জানাজানি হলে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এমপিও ছাড় করানোর জন্য তার কাছে ছুটে যান। এতে তিনি ৩০ থেকে ৫০ হাজার টাকা করে প্রায় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু যারাই টাকা দিয়েছেন দীর্ঘদিনেও কারোরই চাকুরে কিংবা এমপিও ছাড় হয়নি। তার কাছে ধর্ণা দিয়েও কোন কাজ হচ্ছেনা। এর মধ্যে সদ্য নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষক বেতন ভাতা প্রতিষ্টান থেকে না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে স্ব স্ব প্রতিষ্টানের প্রধান শিক্ষকের কাছে বার বার অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম’র সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সফিকুল ইসলামের সাথে মোবাইলে(০১৭৮৩-৮৩৪৫২০) একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com