শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

এতিমখানা ও আঞ্জুমানে মফিদুল ইসলামকে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন এতিমখানা ও আঞ্জুমানে মফিদুল ইসলামকে আর্থিক অনুদান প্রদান করেছে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। হবিগঞ্জে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মোতালিব চৌধুরীর হাতে অনুদানের টাকা তুলে দেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মমিন চৌধুরী বুলবুল ও ভাইস প্রেসিডেন্ট গাজীউর রহমান গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী ও এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলীসহ এতিমখানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট হবিগঞ্জের কৃতি সন্তান এম এ আজিজ লন্ডন থেকে মোবাইল ফোনে জানান, এই এসোসিয়েশন হবিগঞ্জ জেলায় বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করেছে। অচিরেই আরো সেবামূলক বিভিন্ন কাজ পরিচালনা করা হবে।
আর্থিক অনুদান প্রদানের জন্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মোতালিব চৌধুরী।
এর আগে সোমবার সন্ধ্যায় আঞ্জুমানে মফিদুল ইসলামকে আর্থিক অনুদান প্রদান করে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com