শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচংয়ের মুক্তিযোদ্ধা রতীশ দাশকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় (প্রাক্তণ এরশাদ উচ্চ বিদ্যালয়) এর সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রতীশ রঞ্জন দাশকে রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দীর্ঘদিনের কর্মস্থল বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মান জানান বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) বি.এম মশিউর রহমান। এসময় ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক মাস্টার। রাষ্ট্রীয় সালাম জানানোর পরপরই বানিয়াচংয়ের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) বি.এম. মশিউর রহমান তার বড় ছেলের হাতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা তোলে দেন।
এেিদক বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহ নিয়ে আসা হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙ্গে পড়ের বর্তমান, সাবেক ছাত্রছাত্রীসহ শুভাকাংখিরা। বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের মৃত্যুতে ৩দিনের শোক ঘোষণা করা হয়েছে। ওই ৩দিন কালো ব্যাজ ধারণ করা হবে।
গত সোমবার সন্ধ্যায় ষ্ট্রোক আক্রান্ত হয়ে চতুরঙ্গরায়ের পাড়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা রতীশ রঞ্জন দাশ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় স্কুলের পক্ষ থেকে স্যারের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সাবেক ছাত্রছাত্রীসহ, শুভাকাংখিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com