শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের শর্বানী দত্তের সিলেট বিভাগের শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে পদক লাভ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, জয়িতা ও সাহসী নারী এই পাঁচ ক্যাটাগরিতে গত সোমবার ২৯ জন অগ্রগামী নারীকে সম্মাননা দেয়া হয়। মাল্টিমিডিয়া কাসরুম পরিচালনা, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড, সপ্তাহের সেরা শিক্ষক বিবেচনায় তথা শিক্ষকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে বিশেষ অবদানের জন্য শর্বানী দত্তকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে সম্মাননা প্রধান করা হয়। শর্বানী দত্ত বাহুবল উপজেলার লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, তিনি ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং কাসরুমস প্রজেক্টে লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ইউকে তে পার্টনার স্কুল হারল্ডওড এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন। শর্বানী দত্ত সিনিয়র এডঃ রনজিৎ কুমার দত্তের বড় মেয়ে এবং এডঃ জন্টু চন্দ্র দেব এর সহধর্মীনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com