রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে ট্রাক্টর চালক খুন ॥ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী-শ্বাশুড়িসহ আটক ৮

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রতনপুরে পরকীয়া প্রেমের বলি ট্রাক্টর চালক জুয়েল মিয়া (২৫) খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী-শ্বাশুড়িসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে সদর ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই ইকবাল বাহার ও মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রতনপুর গ্রামের মৃত ভিংরাজ মিয়ার কন্যা নিহতের স্ত্রী রূপালী আক্তার (১৯)। তার মা সরূপা খাতুন (৪৫) বাতাসর গ্রামের চাঁন মিয়ার পুত্র ছাবু মিয়া (২৫) ও মকবুল হোসেনের পুত্র নুর আলম (২০), মৃত নইম উল্লার পুত্র কবির আহমেদ (৪৫), আব্দুল বারীর পুত্র এনামুল হক (২৫) ও তার ভাই সাইদুল হক (২৬), নইম উল্লার পুত্র বাবুল (৪০) কে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী রূপালী আক্তার ও শ্বাশুড়ী সরূপা খাতুনসহ কয়েকজন খুনের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য উপজেলার বাতাসর গ্রামের আব্দুল গণি মিয়ার পুত্র ট্রাক্টর চালক জুয়েল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রতনপুর গ্রামের রূপালী বেগমের। এক পর্যায়ে পরিবারের অমতে এক বছর পূর্বে কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর জুয়েল বুঝতে পারে তার স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত। প্রায় ১ মাস পূর্বে রাত ১০ টায় শ্বশুর বাড়ি গেলে স্ত্রী রূপালীকে জনৈক যুবকের সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পায় এবং তাকে হাতে নাতে ধরে এলাকার মুরুব্বীদেরকে জানানো হয়। পরে বিচারের মাধ্যমে রূপালীকে জুয়েল তালাক দেয়। এরপর হতে তার শ্বশুর বাড়ির লোকজন মোহরের টাকার জন্য তাকে চাপ প্রয়োগ করতে থাকে। এমনকি বিভিন্ন সময় হুমকিও দেয়।
নিহত জুয়েলের পিতা আব্দুল গণি জানান, প্রতিদিন সন্ধ্যায় তার পুত্র জুয়েল কাজ শেষে বাড়ি ফিরে আসে। গত শুক্রবার সন্ধ্যায় সে বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে কল দেয়া হয়। কিš’ জুয়েল ফোন রিসিভ করেনি। এক পর্যায়ে মোবাইল রিসিভ হলেও কেউ কোন কথা বলেনি। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রাত প্রায় ১১টার সময় রতনপুর গ্রামে শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি ধানের জমিতে জুয়েলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১২টায় সদর ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে মহিলা ও পুরুষের দুই জোড় জুতা, কচস্টেপ, রক্তমাখা জামা-কাপড়, লাঠি, শাবল, দা, সিগারেটের প্যাকেট, গ্যাস লাইট ও মোবাইলসহ ইত্যাদি উদ্ধার করে। এরপর অভিযান চালিয়ে উল্লেখিতদেরকে আটক করা হয়। তবে এবাদুর ও রূপালীর ভাই উজ্জল পলাতক রয়েছে। তাদের ধরতে পারলেই মূল কাহিনী উদঘাটন সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com