শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মরিয়ম বেগম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। উক্ত মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মরত নারী প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী অংশ নেন। এছাড়া আগামী রবিবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com