সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মিরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিতের স্মারণে লন্ডনে সভা

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত এর মৃত্যুতে এক স্মরণ সভা লন্ডনস্থ ডেল সেন্টারে অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য সফলরত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিষ্টার এনামুল হক ও মানবাধিকার সম্পাদক এডঃ মমিন আলীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় আব্দুল বাছিত এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন ব্যরিষ্টার আতাউর রহমান, ব্যরিষ্টার সাওগাতুল আনোয়ার খান, ব্যরিষ্টার এ তালুকদার ডালটন, ড. মুকিত চৌধুরী, ড. হাসনীন চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাংবাদিক মতিয়ার চৌধুরী, এডঃ সুরঞ্জিত সেন গুপ্ত, এডঃ মমিন আলী, ব্যরিষ্টার মাহমুদুল হক, এডঃ চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, আল-আমিন মিয়া, দেওয়ান সৈয়দ আব্দুর রউফ মুর্শেদ, কামাল চৌধুরী, সহিদুল আলম চৌধুরী বাচ্চু, খাইরুজ্জামান জাহাঙ্গীর, মারুফ চৌধুরী, সৈয়দ মারুফ, নাছির মিয়া, ইমরুল আহমদ, খায়ের আহমেদ, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, হিফজুর রহমান, আলী আকবর চৌধুরী, দুলদুল চৌধুরী, বেলাল আহমদ, নোবেল মিয়া, অলিউর রহমান, মাওলানা বি চৌধুরী শামীম, ইমাম আব্দুল মজিদ, গিয়াস উদ্দিন, জামাল খান, আহমদ হাসান প্রমূখ। সভায় দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত এর রূহের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com