মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ভূমি নিয়ে দু’চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দু’চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনাকারীদের মধ্যে এক পক্ষ হচ্ছেন, ওই গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও অপর পক্ষ হচ্ছেন, তার চাচাতো ভাই আলিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলিম উদ্দিনের মধ্যে ভূমি ও ইনাতগঞ্জ বাজারে নির্মিত একটি দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষেরই মামলা মোকদ্দমা চলছে। গত প্রায় এক বছর পূর্বে গিয়াস উদ্দিনের ভগ্নিপতি আবুল কালাম আজাদ এর ইনাতগঞ্জ মদিনা মার্কেটে ব্যবসা প্রতিষ্টানে আলিম উদ্দিন ও তার লোকজন হামলা করে আসবাবপত্র ভাংচুর করে। এর পর থেকেই বিরোধ চাঙ্গা হয়ে উঠে। এদিকে প্রবাসী গিয়াস উদ্দিনের অভিযোগ ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর মৌজায় তার নিজের নামের জায়গা আলিম উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছে। আলিম উদ্দিন ওই জায়গায় একটি টিন সেট ঘর ও তৈরী করেছেন। গতকাল শনিবার সকাল ১০টার সময় গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রায় শতাধীক লোক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গায় এসে ঘরটি ভেঙ্গে ফেলে। খবর পেয়ে আলিম উদ্দিন এর লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে ঘটনাস্থলে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের  ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আলিম উদ্দিন, শিবলু মিয়া, তফু মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, আকতার উদ্দিনকে সিলেট এমজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে জয়নাল আবেদীনের অবস্থা আশংকাজনক বলে খবর পাওয়া গেছে। হামলা ও পাল্টা হামলার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com