শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নির্বাচন প্রতিরোধ করবে সংগ্রাম কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৪৯৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ১৮ দলের ‘সংগ্রাম কমিটি’ নির্বাচন প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলতাফ হোসেন বলেন, শেখ হাসিনা কাকে ক্ষমতায় বসাবে তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমাদের একটাই দাবি তত্ত্বাবধায়ক সরকার। কারণ তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তিনি বলেন, তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সংগ্রাম কমিটির কাজ হবে ভোট চুরি ঠেকানো। আর যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে কাউকেই ভোট কেন্দ্রে যেতে দেবে না এই কমিটি। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি উইকিলিকসের এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাথে জড়িত। ভারতের এই গোয়েন্দা সংস্থার সাথে পরিকল্পিতভাবে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। সর্বদলীয় সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com