শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৩ লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে শিল দিয়ে স্বামীকে আঘাত ॥ স্ত্রী গ্রেপ্তার হবিগঞ্জ জজ কোর্টের পরিবেশে আমূল পরিবর্তন ॥ নির্মিত হয়েছে মসজিদ ও গেট লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

চুনারুঘাটে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত মোবাইল কোর্টে মোঃ জালাল মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোঃ জালাল মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তাহির মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট অপরাধের দায়ে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com