লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কামালপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম লাখাই উপজেলার ১নম্বর লাখাই ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাজিদ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৮ নভেম্বর) বুধবার রাত আনুমানিক ১১টায় লাখাই থানাধীন কামালপুর এলাকায় জনৈক সোহেল মিয়া (৪৫)-এর দোকানের পূর্ব পাশের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।