শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার নবাগত ডিসির ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় মিনহাজুর রহমানের ৬ মাসের দণ্ড নগদ ২ লাখ টাকা জরিমানা মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সম্পাদক গ্রেপ্তার কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ড ও সারাদেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা কৃষকদলের মিছিল, সমাবেশ মাধবপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ॥ দখলমুক্ত কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর খাস জমি চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ॥ মেশিন ধ্বংস ও ট্রাক্টর জব্দ শীতেও কমেনি সবজির দাম হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের শিক্ষা সফরে মৌলভীবাজারের ৩টি প্রতিষ্ঠান

শীতেও কমেনি সবজির দাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত মৌসুম শুরু হলেও হবিগঞ্জের বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বরং শীতকালীন বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করলেও দাম রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিশেষ করে টমেটো ও শিমসহ বেশ কয়েকটি সবজির চড়া দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
গতকাল সরেজমিনে হবিগঞ্জ শহরের প্রধান বাজার শায়েস্তানগর, চাষিবাজার ও চৌধুরী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৬০ টাকা, শিম ২০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, আলু ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ ও ধনেপাতার দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও অন্যান্য সবজির দাম আগের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কথা থাকলেও দাম না কমায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ বেশি দামের কারণে পছন্দের সবজি কেনা থেকে বিরত থাকছেন।
ক্রেতাদের মতে, শীত মৌসুমে সাধারণত বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলাসহ বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বাড়ে। ফলে এ সময়ে দাম কিছুটা কমে আসার কথা। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিনের বাজার খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে।
অন্যদিকে সবজির দাম বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষের সংসার পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের সঙ্গে সবজির উচ্চমূল্য যুক্ত হওয়ায় পারিবারিক ব্যয়ের চাপ বাড়ছে।
সাধারণ ক্রেতাদের দাবি, বাজারে সবজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত তদারকি করা প্রয়োজন। পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম সাধারণ মানুষের ক্রয়মতার মধ্যে আসবে-এমন প্রত্যাশা ক্রেতাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com