সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

উৎসবমুখর পরিবেশে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে দলীয় মনোনয়নের আবেদন জমা দিলেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের সভাকক্ষে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। এর আগে শনিবার সকালে তার পক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ করেন। মনোনয়নের আবেদনপত্র জমা দিয়ে 2সাবেক এই ছাত্রনেতা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এক বিবৃতিতে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেন, ‘দলের সিনিয়র নেতৃবৃন্দের আহবানে জাতিরজনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী, গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা ধরে রাখতে,  সততা, পরিবর্তন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়নে আগামী জাতীয় 1সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, ইউরোপের চাকচিক্যময় জীবন পেছনে ফেলে জনগনের সেবা করতে তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও তাঁর মাধ্যমে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের বিজ্ঞ সদস্যবৃন্দ ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজের ইউরোপ ও আমেরিকা থেকে অর্জিত শিক্ষা,  রাজনৈতিক কর্মকান্ড, বৃটিশ সরকারের সাথে তাঁর কাজের অভিজ্ঞতা, বাংলাদেশের স্থানীয় জনগণের আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নে তার ভূমিকা, এবং বহিঃবিশ্বের সাথে তাঁর সুসম্পর্ক বিবেচনা নিয়ে তাঁকে মনোনয়ন দিবেন বলে তাঁর বিশ্বাস’। আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তিনি সকলের দোয়া, সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com