শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা ॥ পুলিশের খাচাঁয় লম্পট

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জের পল্লীতে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টাকালে হাতেনাতে ধরাশায়ী হয়েছে আশু দেবনাথ (৩০) নামের এক লম্পট। পরে গ্রামবাসী তাকে পুলিশের কাছে সোর্পদ করে দেয়। ধৃত লম্পট উপজেলার হলিমপুর গ্রামের অমরিকা নাথের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে ওই এলাকার স্থানীয় হাওরে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের হতদরিদ্র ইমাম উদ্দিন দীর্ঘদিন ধরে হলিমপুর গ্রামের নিকটে ভুমিহীন পাড়ায় বসবাস করে আসছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তার শিশু মেয়ে (৮) গরুর ঘাস আনতে বাড়ির পাশের কুনিঝুড়ি হাওরে যায়। এ সময় হলিমপুর গ্রামের অমরিকা দেবনাথের লম্পট ছেলে আশু দেবনাথ ঝাপটে ধরে শিশু মেয়েকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুর আতচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আশু দেবনাথ পালানোর সময় জনতা আটক করে এবং শিশু মেয়েকে উদ্ধার করে। এ সময় জনতা লম্পটকে গণধুলাই দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর দাশ নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এসআই সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল যান। এ সময় জনতা তাকে পুলিশের নিকট সোর্পদ করেন। ইউপি চেয়ারম্যান সমর দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশু দেবনাথ পরিবারের সদস্যদের নিয়ন্ত্রনের বাহিরে এক বখাটে ছেলে। শিশু মেয়েটির উপর নির্মম ঘটনার বিচার দাবী করেন তিনি। উত্তেজিত জনতা ঘটনার নায়ক আশু দেবনাথের কঠোর শাস্তি দাবী করেন। এছাড়াও তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরো একাধিক অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com