সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের রাইয়াপুর আদর্শ গ্রামের ১২ ব্রিটেন প্রবাসী স্বদেশ গমণ সফল ও সার্থক হোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামে অবস্থিত রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন এবং গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে গতকাল দেশে আগমন করেছেন রাইয়াপুর আদর্শ গ্রামের ১২ জন ব্রিটেন প্রবাসী । দেশ মাটি ও মানুষের টানে আসা ব্রিটেন নাগরিক অনুষ্টান আয়োজনের উদ্যোগীরা হচ্ছেন মোঃ ফখর উদ্দিন, আব্দুল মুকিত, ফয়ছল আহমদ,খায়রুল হোসেন, মোঃ তোহা চৌধুরী, আহমেদ রশিদ, সাদেক আহমদ সাহান, উকিল আহমদ, তোফিল আহমদ, মোঃ বাবলু চৌধুরী, মোহাম্মদ আলী ও ছয়ফুল আহমেদ প্রমুখ। আগামী ২৩ ফেব্র“য়ারী রাইয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্টান এবং ২৪ ফেব্র“য়ারী ওই গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্ণামেন্ট আনুষ্টিত হবে। এছাড়া ব্রিটেন প্রবাসীদের অর্থয়াওনে একটি বিশেষ মেডিকেল টিম দিয়ে ওই এলাকার গরিব অসহায় লোকদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। গতকাল দুপুর ১২টায় মানবাধিকার কর্মীদের সাথে আলোচনাকালে প্রবাসীরা উপরোক্ত সংবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি খলকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ্ রিয়াজ নাদিম সুমন, সহ-সাংগঠনিক শাহ্ হৃদয় আহমেদ রুহেল প্রমূখ।
খবর বিজ্ঞপ্তি ॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com