শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা কারাগারের খাবার খেয়ে ৪ হাজতি অসুস্থ্য

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৯৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা কারাগারে নিন্মমানের খাবার খেয়ে আবারো ৪ হাজতি অসুস্থ্য হয়ে পড়েছে বলে জানা গেছে।
রবিবার সকালের খাবার খেয়ে তারা অসুস্থ্য হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
গুরুতর অসুস্থ্য অবস্থায় হাজতি নং-৪২৮ নুরুল আমিন (৩৫), পিতা মৃত আমিন আলী, হাজতি ২৯৯৯ সানু মিয়া (৪০), পিতা মৃত হুকুম আলী, হাজতি ৪৩০ খায়রুল আলম (৪৫), পিতা মৃত হাজি আতাব আলী ও কয়েদি নং-৮১২ আশেক দাশ, পিতা উপেন্দ্র দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।
একটি সুত্র জানায়, জেল সুপার কারাগারে নুরশেদ আলম ভূইয়া কারাগার থেকে অতিরিক্ত আয়ের আসায় ঠিকাদারদের হাত মিলিয়ে নিম্ন মানের খাবার সরবরাহে সহযোগিতা করেন। কারা বিধি নয় কারাগার চলে জেল সুপার নুরশেদ এর বিধি অনুযায়ি। এছাড়া কতিপয় কারারক্ষীদের সাথে নিয়ে কয়েদিরা নতুন আসামীদের উপর টাকার জন্য চালায় নির্মম নির্যাতন। টাকা না দিলে আসামীরা নানান ভোগান্তির শিকার হয়। প্রতি সপ্তাহে টাকা না দিলে আবার কাউকে কাউকে সিলেট, কুমিল্লা বা মৌলভীবাজার কারাগারেও পাঠিয়ে দেয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন আসামীকে উন্নত মানের খাবার সরবরাহের কথা থাকলেও দেয়া হচ্ছে নিন্ম মানের খাবার। খাবারের মধ্যে গড়ে প্রতিদিনই মুলার তরকারি দেয়া হচ্ছে। যা অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি হয় বলেও জানান অনেকে। আর এসব খাবার খেয়ে কারাবন্দিরা প্রায়শই অসুস্থ্য হয়ে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারা কর্মকর্তা জানান, আসামীদেরকে সপ্তাহে ৪ দিন মাছ, মাংস, সবজি, ডাল দেয়ার কথা থাকলেও সপ্তাহে একদিন মাংস ও মাছ দেয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই ডাল এবং সবজি দেয়া হয়।
এছাড়া গরীব হাজতিদেরকে তেল, সাবানসহ অন্যান্য জিনিস দেয়ার কথা থাকলেও কিছুই দেয়া হয়না।
এ ব্যাপারে জেল সুপার নুরশেদ আলম ভুইয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
অসুস্থ্য রোগীদের ব্যাপারে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহি উদ্দিন জানান, পেট ও বুকে ব্যাথা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট রেফার্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com