সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিরোধপূন জায়গায় জোরপূর্বক দেয়াল নির্মাণ করতে গিয়ে ॥ হবিগঞ্জের ৩ যুবকসহ নবীগঞ্জের লন্ডনী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জোরপূর্বক দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্রীসহ ৩মহিলা আহত হয়েছে। এ ঘটনায় লন্ডন প্রবাসী এবং বহিরাগত ৩ ভাড়াটিয়া সন্ত্রাসীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। Untitled-1 copy.jpgdএসময় ভাড়াটিয়াদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হচ্ছে-লন্ডন প্রবাসী কাজল মিয়া, তার ৩ ভাড়াটে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার হাজী ইছাক মিয়ার ছেলে শুকুর আহমদ, রাজনগর এলাকার আব্দুল গনির ছেলে শাওন আহমদ ও একই এলাকার গাজীউর রহমানের ছেলে তোফায়েল আহমদ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক পক্ষে ওই গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কাজল মিয়া এবং অপর পক্ষে তার Nabi 4 copyচাচা কবির মিয়া ও চুনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিরোধীয় ভূমিতে লন্ডন প্রবাসী ভাতিজা কাজল মিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবেশী চাচা কবির মিয়া ও চুনু মিয়া আপত্তি জানায়। এ নিয়ে বাদানুবাদ হলে লন্ডন প্রবাসী কাজল মিয়ার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা চলাকালে বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে বহিরাগত সন্ত্রাসীদের হামলার খবরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে ক্ষিপ্ত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এসে নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে ফেলে এবং বহিরাগতদের মধ্যে উল্লেখিত ৩জনকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গেলে স্থানীয় জনতা লন্ডন প্রবাসী কাজল মিয়াসহ ভাড়াটিয়াদের সোপর্দ করে। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি kib-na (3) copyও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল, হাজেরা বেগম (৫০), কন্যা নবম শ্রেনীর ছাত্রী রুকসানা বেগম (১৬) ও কবির মিয়া (৫৫)।
এ ব্যাপারে এস আই আশিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২টি রামদা সহ ৪ ব্যক্তিকে আটক করে জনতা আমার হাতে সোর্পদ করেছে।
অপরদিকে কাজল লন্ডনীর অবৈধ দেয়াল নির্মান উত্তেজিত এলাকাবাসী ভেঙ্গেচুড়ে ফেলে অবৈধ দখল মুক্ত করে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com