সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

অ্যাওয়ার্ড পাচ্ছেন বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, প্রয়োগ ও উদ্ভাবনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘ঈযধসঢ়রড়হ ব-এড়াবৎহধহপব’ ক্যাটাগরীতে সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে “ওঈঞ অধিৎফ” পাচ্ছেন  বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করবেন। গত ৯-১২ ফেব্র“য়ারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক জনসেবায় তথ্য ও প্রযুক্তিকে আরও ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়। এ বছরই প্রথমবার ১১টি বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হচ্ছে। একই দিনে বিকাল ৪টায় বিএম মশিউর একই স্থানে ‘অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় পদ্ধতি’ শীর্ষক প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের পুরস্কার ও চেক গ্রহণ করবেন। পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী এবং মালদ্বীপের অর্থ ও কোষাগার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজী (ঘঈওঞ) এর ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আশমালী। প্রকল্পটির পাইলটিং শুরু হচ্ছে বানিয়াচং উপজেলায়।
উল্লেখ্য বিএম মশিউর রহমান ইতিপূর্বে ২০১৩-১৪ বছরে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৪ সালে সেরা উদ্যমী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com