বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কুমিল্লার বুড়িচং থেকে বানিয়াচঙ্গের বাছি হত্যা মামলার আসামী হাফিজুর গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আব্দুল বাছিত হত্যা মামলার অন্যতম আসামী ধূলিয়া ঘাটুয়া গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে হাফিজুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদ একদল পুলিশ নিয়ে কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে ধূলিয়া ঘাটুয়া এলাকাধীন এডভোকেট আবুল ফজল মিয়ার বাড়ীর সামনের ব্রীজের কাছে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল বাছিতসহ কয়েক জনের উপর অতর্কিত হামলা চালায় হাফিজুর গংরা। এতে আব্দুল বাছিত গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com