শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ জুয়াড়িকে কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৩ জুয়াড়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ১ ব্যক্তিকে নগদ অর্থদন্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল, উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের হরিনগর গ্রামের মুহিব উল্লাহর পুত্র জুয়াড়ী আলাল মিয়া, ছত্তর মিয়ার পুত্র ফজলু মিয়া ও মৃত জব্বার মিয়ার পুত্র ইসমাইল মিয়া এবং প্রকাশ্যে ধুমপানের অপরাধে করগাও ইউনিয়নের পুরুষউত্তমপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে রিয়াজুল হককে নগদ ১০০টাকা অর্থদণ্ড করা হয়।
গত রবিবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার হরিনগর হাওড়ে একদল জুয়াড়ী জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩জন কে গ্রেফতার করে। এ সময় আরো অনেক জুয়াড়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত জুয়াড়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মুহম্মদ লুৎফর রহমানের আদালতে হাজির করা হলে তাদের উপরোক্ত দণ্ড প্রদান। অপরদিকে উপজেলা প্রাঙ্গণে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ভ্রাম্যমান আদালত রিয়াজুলকে নগদ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com