শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে পেট্রোল বোমায় ট্রাক ভূস্মিভূত হওয়ার ঘটনায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচংয়ে পেট্রোল বোমায় ট্রাক ভূস্মিভূত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও  জনাব আলী কলেজ ছাত্রদল এর সভাপতি সোহেল মিয়াসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৩/১৪ জনকে আসামী করে বানিয়াচং থানার এসআই আমিনুল হক বাদী হয়ে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (ক) ধারায় এ মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদকে। মামলার অন্যান্য আসামীরা হলো, নছিবুর, হাফিজুর, মিনু মিয়া, মিলন খান, ইলিয়াছ, এনামুল হক বাদশা, রুমন মিয়া, শানু মিয়া এবং রায়হান।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী রাতে বানিয়াচং সদরের ছিলাপাঞ্জা নামকস্থানে একদল দুর্বৃত্ত একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com