শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের মিলাদে এমপি আবু জাহির ॥ বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার ২টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং হেড মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। বক্তব্য রাখেন জিপি  এডভোকেট মোঃ আপিল উদ্দিন, বিদ্যালয় গভর্নিং বডির সদস্য মোঃ রজব আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সাবেক সদস্য আলহাজ্ব মোঃ সফর আলী, মোঃ আব্দুর রফিক, বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর সাদেক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মাহবুব কামাল খান চৌঃ, মোঃ বদরুজ্জামান তালুকদার, সুধির চন্দ্র রায়, মাওলানা মাহবুবুর রহমান, সাবিনা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, শরীফা বেগম, রওশনারা বেগম, তাহমিনা বেগম, খুদেজা আক্তার, সেলিনা আক্তার, শংকরী বনিক, শিউলি রানী দাশ, সুবর্না নার্গিস, নার্গিস পারভীন, গৌরী রানী দাস, মনিরানী পাল, কানিজ ফাতেমা মোঃ আশিক আলী। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এ বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তিনি হবিগঞ্জে একটি মেডিক্যাল কলেজ বাস্তবায়নের ঘোষনা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান এবং বলেন যে আমাদের এলাকার সন্তানরা এখন থেকে হবিগঞ্জে অবস্থান করেই মেডিক্যাল কলেজে পড়াশুনা করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com