বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে অবরোধ সমর্থনে মিছিল জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবরোধের সমর্থনে শহরে মিছিল ও বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার বিকাল ৫টায় শহরের পোদ্দারবাড়ী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে অবরোধ সমর্থনে বিকাল ৪টায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি পোদ্দার বাড়ী থেকে শুরু হয়ে ঈদগাহ এলাকা হয়ে পুনরায় পোদ্দার বাড়ী এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর কাউন্সিলর আবুল হাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ মন্নান, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, কবির হোসেন, কাশেম বিল্লাহ, সালেহ আহমেদ, মহিবুল ইসলাম সোহেল, সাইদুর রহমান, শোয়েব চৌধুরী, তারা মিয়া, আব্দুর রউফ, হালিম, আব্দুল হামিদ, ফয়সল, মামুন, নজরুল ইসলাম, শেখ রাসেল, শামীম, রুমেল প্রমুখ।  পরে রাস্তায় বসে কেক কেটে জিয়াউর রহমানের জন্মবাষির্কী পালন করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com