শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল মডেল প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলা হতবাক সুশীল সমাজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সাপ্তাহিক হবিগঞ্জের সকাল এর সম্পাদক ও বাহুবল মডেল  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামছুদ্দিনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় হতবাক সাংবাদিক, সুশীল সমাজসহ সাধারণ মানুষ। এ নিয়ে সর্বত্রই বিরাজ করছে চাপা ক্ষোভ, বইছে নিন্দার ঝড়।
জানা যায়, গত ৫ জানুয়ারী বাহুবল উপজেলার মীরপুরে পুলিশ ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে ঘটে সহিংস ঘটনা। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে ৩০০ জন লোকে বিরুদ্ধে দায়ের করে মামলা। ওই মামলায় আসামী করা হয় সাপ্তাহিক হবিগঞ্জের সকাল এর সম্পাদক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামছুদ্দিনকে। কিন্তু বিষয়টি নিয়ে হতবাক সাংবাদিক, সুশীল সমাজসহ উপজেলার সাধারণ মানুষ। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, এম সামছুদ্দিন সম্পূর্ণরূপে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব।
শামছুদ্দিন উপজেলার আলিফ সোবহান চৌধুরী কলেজে শিক্ষকতা ও সান শাইন প্রি-ক্যাডেট কেজি এন্ড হাই স্কুলের পরিচালক। পরপর দুই বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি সাপ্তাহিক “হবিগঞ্জের সকাল” পত্রিকার সম্পাদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com