শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরের চৌমুহনী বাজারের পাহারাদার যখন চোর!’

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে এক ব্যবসায়ীর দোকানে চুরি করার সময় ওই বাজারের পাহারাদারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার চৌমুহনী বাজারে চুরি টেকাতে একই ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে আক্কাস আলী (৫০) পাহারাদার নিয়োগ করা হয়। শুক্রবার রাতে ওই পাহারাদার বাজারের কাউসার ষ্টোরের পিছনের টিন কেটে ভেতরে প্রবেশ করার সময় দোকানের মালিক কাউসার মিয়া টের পেয়ে পাশের ব্যবসায়ী ইয়াকুব আলীর সহযোগিতায় তাকে আটক করে। শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের কার্যালয়ে হাজির করা হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান এ বিষয়ে মাধবপুর থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com