সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে সার্কেল এসপির নেতৃত্বে ৮০ পিছ ইয়াবাসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে সার্কেল এসপির নেতৃত্বে মুসলিম কোয়াটার আবাসিক এলাকা থেকে ৮০ পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানায়, শহরের নিউ মুসলিম কোয়াটার আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল জামাল ও খলিল নামের দুই যুবক।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার দক্ষিণ সার্কেল সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান তাদেরকে দাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে আটককৃতদের দেহ তল্লাশী করে শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ৮০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। জামাল মিয়া (২৮) শহরের নিউ মুসলিম কোয়াটার এলাকার বাসিন্দা সিদ্দিক আলীর পুত্র ও অপর আটক মাদক ব্যবসায়ী খলিল মিয়া একই এলাকার খুদরত উল্লাহর পুত্র। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হবে বলে জানান হবিগঞ্জ সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com