রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলের বৃন্দাবন বাগানের লাখ টাকার চোরাই গাছ স্নানঘাট স’মিল থেকে উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৭৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বৃন্দাবন চা বাগানের লাখ টাকার চোরাই গাছ স্নানঘাট বাজারের স’মিল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাগানের ব্যবস্থাপক আহমেদুল করিম খান বাদী হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বাহুবল মডেল থানার এসআই জহির আলীর নেতৃত্বে পুলিশ ওই গাছগুলো উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগান থেকে ২৮টি ক্রস মেনজিয়াম গাছ চোরেরা কেটে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। গতকাল দিনভর উক্ত চোরাই গাছগুলো বাগান কর্তৃপক্ষ খোঁজাখুজি করে। এক পর্যায়ে ওই গাছগুলোর ৩৬টি টুকরো উপজেলার স্নানঘাট বাজারের স’মিলে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ উক্ত চোরাই গাছের টুকরোগুলো উদ্ধার করে। এ ব্যাপারে উত্তর স্নানঘাট গ্রামের মোক্তার মিয়ার পুত্র ফয়সল (২৬) সহ অজ্ঞাত লোকদের আসামী করে বাহুবল থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com