রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে গরু চোরদের হামলায় স্কুল ছাত্র আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গরু চোরদের হামলায় এক স্কুল ছাত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭টায় মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামে।
আহত সাইফুল জানায়, গতকাল সন্ধ্যা ৭টায় হিমালিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে স্কুল ছাত্র সাইফুল ইসলাম জঙ্গল থেকে গরু বাড়ীতে নিয়ে আসার সময় কালেঙ্গা রিজার্ভে বসবাসরত খলিল মিয়ার ছেলে রকি, শফিক মিয়ার ছেলে ছাব্বির ও শামীম সাইফুলের হাত থেকে গরু গুলি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল চিৎকার দিলে চোরেরা সাইফুলের পিঠে ও পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম (১৬) কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, সাইফুল ইসলাম কালিকাপুর জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানায়। ছাব্বির জানায়, বিষয়টি গরু চুরি নয় অন্য বিষয়ে সংঘর্ষ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com