শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

২০ ডিসেম্বরের সমাবেশ সফলে নবীগঞ্জে বিএনপির মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২০ ডিসেম্বর সকাল ১১ টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করতে গতকাল শনিবার রাতে নবীগঞ্জ থানা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের এক মতবিনিময় সভা দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় অনুষ্টিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছকে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরীয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে অন্তর্ভুক্তির প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্টিত হবে।
নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী, মুশফিকুজ্জামান নোমান, মোর্শেদ আহমদ, যুবরাজ গোপ, যুবদল সভাপতি এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, সাহেব আলী, হারুনুর রশীদ হারুন, মনর উদ্দিন, আহমদ ঠাকুর রানা, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, নাজিউর আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, অলিউর রহমান, জিয়াউর ইসলাম প্রমূখ।
সভায় আগামী ২০ ডিসেম্বর হবিগঞ্জের প্রতিবাদ সমাবেশকে সফল করার জন্য নবীগঞ্জ থেকে বিপুল পরিমান নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com