সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কুষ্টিয়া থেকে অপহৃত নারীকে চুনারুঘাট থেকে উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৮৭২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত জলি (৪২) নামে এক নারীকে চুনারুঘাটের পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মিরাশী ইউনিয়নের চামলতলী থেকে তাকে উদ্ধার করা হয়। চামলতলী গ্রামের আঃ হক (৫০) এর নেতৃত্বে একদল ডাকাত কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে জলিকে অপহরণ করে চুনারুঘাটের কালেঙ্গার পাহাড়ী এলাকার চামলতলীর আঃ হক এর গোপন আস্তানায় আটকে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ অপহৃত জলিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পরবর্তীতে জলিকে কুষ্টিয়া থানা পুলিশের হেফাজতে কুষ্টিয়া থানার জিম্মায় পাঠানো হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান। উল্লেখ্য যে, পুলিশ জানায় আঃ হক এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com