সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বিকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ও নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় আনারস প্রতীকে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে মেয়র প্রার্থী আফসার আহম্মদ চৌধুরীকে আনারস প্রতীক বরাদ্দ দেয়া হয়। অন্য দিকে চশমা প্রতীকেও একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে সাইফুল ইসলাম রুবেলকে চশমা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ উপ-নির্বাচনে ৭জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেন। তবে গত রবিবার সাংবাদিক জামাল হোসেন লিটন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তারা হলেন সাইফুল ইসলাম রুবেল (চশমা), আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ-পিরিচ), ইফতেখারুল গণি খাইরু (দোয়াত কলম), নাজিম উদ্দিন সামসু (তালা), আব্দুল্লা আল মামুন (মাইক) এবং আফসার মিয়া চৌধুরী (আনারস) প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরেই বিভিন্œ প্রার্থীর সমর্থকরা মিছিলে মিছিলে মুখরিত করে তুলের পৌর শহর। উল্লেখ্য, আগামী ২৩ শে ডিসেম্বর চুনারুঘাট পৌর সভার উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্টিত হবে। এতে ভোটার সংখ্যা ১১ হাজার ১শ ২৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com