সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে কৃষকলীগ নেতার মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সভাপতি ফজলুর রহমান চৌধুরীর মাতা নেওয়াবুন নেছা চৌধুরী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। তিনি গত রবিবার বিকাল সাড়ে ৫টায় তার নিজ গ্রামের বাড়ি ওই ইউনিয়নের নুরগাও (পুরাদিয়া) গ্রামে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরণ করেন। মরহুমের নামাজে জানাজা গতকাল সোমবার বেলা ২টা ১৫মিনিটে নিজ গ্রামে অনুষ্টিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার ৪ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযায় ইমামতি করেন, নুরগাও মাদ্রাসার প্রধান মাওলানা হুসাইন আহমদ। নামাযে জানাজায় উপস্থি ছিলেন, মেজর (অবঃ) মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, ইউপি বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, তাজপুর ডিগ্রী কলেজের শিক্ষক মফিদুল ইসলাম, ইউপি যুবলীগের সভাপতি মোঃ ছালিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি ছান মিয়া, ছাব্বির আহমদ চৌধুরী, তৌফিক আহমদ চৌধুরী সহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com