মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট সরকারী কলেজের চলমান পরিস্থিতি তদন্তে কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সরকারী কলেজের চলমান পরিস্থিতিতে তদন্তে কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফকে প্রধান করে গত ৩ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কবির আহমেদ পাটোয়ারীর অপসারনের দাবীতে কলেজের সকল শিক্ষক কর্মবিরতি পালন শুরু করলে অচলাবস্থা সৃষ্টি হয়। এর পূর্বে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের নিকট শিকক্ষদের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, বর্তমান অধ্যক্ষ প্রফেসর কবির আহমেদ পাটোয়ারী গত ১৫ জুলাই কলেজে যোগদানের পর থেকেই শিক্ষকদেরকে শারীরিক ও মানসিকভাবে চাপ সৃষ্টি করে নিজের অন্যায় ও অবৈধ স্বার্থ হাসিলের অপকৌশলে মেতে উঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com