মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে ২লক্ষাধিক টাকা চুরির চেষ্টার অভিযোগে আটক মহিলা ও শিশুদের কোর্টে সোপর্দ

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রেতিনিধি ॥ উপজেলার ২টি স্থানে অভিনব কায়দায় ২ লাখ ১০ হাজার টাকা চুরির চেষ্টাকালে আটক দুই মহিলা শানু বেগম (৩০) ও শাম্মি বেগম (৪০) ও তাদের দুই শিশুপুত্রকে কোর্টে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের বিজ্ঞ হাকিম আদালতে তাদেরকে প্রেরণ করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে শানু বেগম (৩০) ও শাম্মি বেগম (৪০) নামের দুই মহিলা উপজেলার বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীগঞ্জ SAM_4773 copyবাজারের মুদি দোকানী সজলু মিয়ার ঘরে ঢুকে। মহিলারা ফি”জের ঠান্ডা কিছু খাবে বলে জানায়। দোকান মালিক একা থাকায় নিজে ফ্রিজের কাছে গেলে দুই মহিলা সজলু মিয়ার কাছে গিয়ে তার ক্যাশের দিকে যাতে চোখ না পড়ে এভাবে আগলে রাখে। এ সুযোগে মহিলাদের শিশু পুত্ররা ক্যাশ থেকে ১ লাখ ১০ হাজার টাকার একটি বান্ডিল সরিয়ে ফেলে। দোকান মালিক কিছু বুঝে উঠার আগেই কোন দ্রব্যই তাদের পছন্দ হয়নি বলে ঘর থেকে বেরিয়ে যায়। সজলু মিয়া কিছু সময় পর ক্যাশের কাছে গেলে ড্রয়ার খোলা এবং টাকার বান্ডিল না পেয়ে তাৎনিকভাবে বাস স্ট্যন্ডে যান। সজলু মিয়া দ্রুত বাস স্ট্যান্ডে গিয়ে ওই মহিলাদের আটক করেন। উপস্থিত লোকজন আটক মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে টাকার বান্ডিল বের করে দেয়। পরে তারা ভুল করেছে মর্মে লোকজনকে জানিয়ে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেয়া হয়।
এদিকে ওই মহিলারা গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডের মাসুক মিয়ার ডিমের আড়তে গিয়ে ভাঙ্গা ডিম কিনবে বলে মালিককে ঘরের পেছনে ডিমের কাছে নেয়। ওই ফাঁকে তাদের শিশুপুত্ররা মাসুক মিয়ার ক্যাশ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে ক্যাশে টাকা খুঁজে পাননি। সাথে সাথে দোকানের অনতিদূরে মহিলাদের আটক করলে এরা টাকার বান্ডিলটি দিয়ে দেয়। পরে পুলিশে খবর দিয়ে তাদের থানায় দেয়া হয়। কোন লিখিত অভিযোগ না থাকায় গতকাল সকালে নবীগঞ্জ থানা পুলিশ শানু ও শাম্মি নামের দুই প্রতারক মহিলা ও তাদের দুই শিশুপুত্র সাজু ও রাজুকে গতকাল শুক্রবার সকালে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠিয়েছে। আটক মহিলাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সতপুরে হলেও তারা উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করে বলে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com