বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

প্রধানমন্ত্রীর আগমনে আশার মধ্যে বালি হতাশ নবীগঞ্জবাসী

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ৭৭১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আশাহুত হলেন নবীগঞ্জবাসী। আশার মধ্যে পড়েছে বালি। বুক ভরা আশা নিয়ে অপেক্ষার প্রহর গুণছিলেন ২৯শে নভেম্বর এর। ওই দিন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জে আসবেন। বিবিয়ানা পাড়ের মানুষসহ নবীগঞ্জবাসীর সুখ-দুঃখের কথা শুনবেন, তাদের দাবীর বিষয়টি গুরুত্বসহ কারে বিবেচনা করবেন। তিনি ওই দিন আসছেন, গুরুত্বপুর্ণ কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছেন। কিন্তু নবীগঞ্জের গণদাবী ঘরে ঘরে গ্যাস প্রদানের বিষয়ে স্পষ্ট কোন ঘোষনা বা বক্তব্য না রাখায় হতাশায় বুক বেধে ঘরে ফিরে গেলেন সাধারণ মানুষ। এদিকে প্রধানমন্ত্রী যেতে না যেতেই গ্যাসের দাবীতে আন্দোলনের ঘোষনা দিলেন স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠন। আগামী ১২ জানুয়ারী বিবিয়ানা গ্যাস ফিল্ড অভিমুখে লং মার্চের ঘোষনা দিলেন উপজেলার আউশকান্দি নাগরিক সমাজ। প্রধানমন্ত্রীর বক্তব্যে নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহের বিষয়ে স্পষ্ট ঘোষনা বা বক্তব্য না আসায় ক্ষুুব্ধ দীঘলবাক ইউনিয়ন নাগরিক সমাজ। তারা আশা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জে সফরে এসে নবীগঞ্জবাসীর ন্যায্য দাবী ঘরে ঘরে গ্যাস প্রদান, চাকুরীর ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার এবং বিদ্যুৎ বিহীন এলাকায় বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত ব্যব¯’ার ঘোষনা দিয়ে আশার আলো জ্বালাবেন। কিন্তু সে আশা, আশাই রয়ে গেল। প্রধানমন্ত্রী স্থানীয়দের দাবী যুক্তিসংগত বললেও তা বাস্তবায়নে কার্যত কোন ব্যবস্থা গ্রহন করা হবে কি না, তা স্পষ্ট করে কিছু বলেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com