সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে যুবদলের মশাল মিছিল ॥ আতশবাজি, টায়ারে আগ্নিসংযোগ ॥ ফটকাসহ ২ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হরতালের সমর্থনে হবিগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরে মশাল মিছিল করেছে। এ সময় বেশ কয়েকটি আতশবাড়ি বিষ্ফোরণ ঘটানো হয়। এ সময় ভয়ে পথচারী ও আশপাশের লোকজন ছুটোছুটি করতে দেখা যায়। এ ছাড়া যুবদল নেতা-কর্মীরা শহরের ট্রাফিক 03পয়েন্টে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এর আগে পৌরসভা প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সাজন।
014এদিকে শহরের তিনকোনা পুকুড় পাড় এলাকায় প্রধান সড়ক অবরোধ করে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে সমাবেশ ও রাস্তায় টায়ারে আগুন দেয়া হয়। এদিকে পুলিশ রাতে অভিযান চালিয়ে শহরের কোর্ট ষ্টেশন এলাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কান্দিগাও গ্রামের তুষার সূত্রধরের পুত্র সৌরভ (১৬) ও একই এলাকার মিশু (১৮) কে ৩’শ ফটকাসহ আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com