সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে কয়েকটি স্কুলে এমপি কেয়া’র ক্রীড়া সামগ্রী বিতরণ মহা-খুশি শিক্ষার্থীরা

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল এমপি কেয়া চৌধুরী উপজেলার বৃন্দাবন চা-বাগান, পুটিজুরী, ডুবাঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ চারটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন। এমপির কাছ থেকে ফুটবল পেয়ে মহা-খুশি শিক্ষার্থীরা। এসব ক্রীড়া সামগ্রী বিতরণ পূর্ব উপজেলার পুটিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, আমি শিশুদের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার নিয়ে এসেছি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন করাই আমার কাজ। আমি কথা বলি। তার সাথে কাজও করি। মিথ্যা প্রতিশ্র“তি দেই না। তিনি আরো বলেন, আমি এমপি হয়ে ঘরে বসে থাকি নাই। বাহুবল-নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করছি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য আপনাদের দোয়া ও সহযোগীতা চাই।
এতে অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা- শামসুদ্দিন তারা মিয়া, আব্দুল্লাহ মিয়া, নূরুল আমীন শানুসহ স্কুলের শিক্ষক, পরিচালনা কমিটি’র নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com